ডাকাতের গুলিতে গেন্ডারিয়া থানার ওসি আহত
ডেস্কঃ
![]()
রাজধানীর গেন্ডারিয়ায় একদল ডাকাতের সঙ্গে গোলাগুলির সময় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মিজানুর রহমান আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টায় গেন্ডারিয়ার নামাপাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
গেন্ডারিয়া থানা পুলিশ জানায়, নামাপাড়া মসজিদের পাশে একদল ডাকাতের তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি করলে এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ওসি নিজেও বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ ওসি বর্তমানে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ডাকাতরা হলেন; সজীব (২০), স্বপন (২০), মিলন (২৮)। এর মধ্যে সজীব ও স্বপনের ডান পায়ের হাঁটুতে এবং মিলনের দুই পায়ের হাঁটুতে গুলি লাগে।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে