শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১১ জুন ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আবারো পেছাতে পারে আ.লীগের সম্মেলন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আবারো পেছাতে পারে আ.লীগের সম্মেলন
৩৮৪ বার পঠিত
শনিবার, ১১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারো পেছাতে পারে আ.লীগের সম্মেলন

পক্ষকাল প্রতিবেদকঃ
---
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলনের তারিখ আবারো পেছাতে পারে। আজ (শনিবার) কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এ নিয়ে তিনবারের মতো সম্মেলনের তারিখ পরিবর্তন হতে যাচ্ছে। আগামী ১০ এবং ১১ জুলাই দলটির ২০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

তবে কী কারণে সম্মেলন পেছাতে পারে তা নির্দিষ্ট করে সূত্রটি উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী সভার আহ্বান করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালের ডিসেম্বরে। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ হয়ে যায়। এরপর তিন মাস বাড়িয়ে গত ৯ জানুয়ারি দলের কার্যনির্বাহী বৈঠকে কাউন্সিলের জন্য ২৮ মার্চ তারিখ নির্ধারণ করা হয়। এসময় স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র কর সম্মেলনের তারিখ পিছিয়ে ১০ এবং ১১ জুলাই নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৮১ সালে স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এখন পর্যন্ত সপ্তমবারের মতো দলীয় সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

গত সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে কোনো পরিবর্তন হয়নি। সে সময় দ্বিতীয় মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সৈয়দ আশরাফুল ইসলাম।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)