বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬
প্রথম পাতা » রাজনীতি » গুপ্ত হত্যাকারীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিতে হবে- প্রধানমন্ত্রী
গুপ্ত হত্যাকারীদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিতে হবে- প্রধানমন্ত্রী

ডেস্কঃ আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন তারা যখন মানুষ পুড়িয়ে মারছিল তখন দেশবাসী যেভাবে জেগে উঠেছিল; ঠিক সেভাবেই আবার জেগে উঠতে হবে। গুপ্ত হত্যাকারীদের বিষয়ে সমগ্র দেশের মানুষকে সচেতন হতে হবে। তাদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিতে হবে।’তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে কোনো অশান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচার করবেন। আল্লাহর নির্দেশ অমান্য করার ক্ষমতা কারও নেই।। আল্লাহ কাউকে হত্যার অনুমতি দেননি। একজন আরেকজনকে হত্যা করে ইসলামকে কলুষিত করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের সত্যিকার ইসলাম ধর্মে বিশ্বাসীদেরকে আহ্বান জানাব, তাদের পরিবারের সদস্যরা সন্ত্রাসী, জঙ্গিবাদী পথে যাচ্ছে কি না, তা দেখার দায়িত্ব তাদের। ধর্মের নামে যারা হত্যা চালায়, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করে।’সৌদি আরব সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে বর্তমানে ২০ লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছেন। আমরা সেখানে আরও লোক পাঠাতে পারবো। যারা সেখানে যাবেন তাদের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সৌদি বাদশাসহ অনেক মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের দেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। আমারা তাদের কাছে প্রস্তাব দিয়েছি- আমরা তাদের জায়গা দেব।’




চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়