শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় ঘরে ঢুকে কুপিয়ে হত্যা
৩৮১ বার পঠিত
বুধবার, ১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

---
রাজধানীর ঢাকায় দক্ষিণখান থানা এলাকায় ঘরে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আব্দুল বারেক সরকার (৪০) নামে ওই ব্যক্তিকে কারা, কী কারণে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ওই ব্যক্তি নিজের জায়গায় বেশ কয়েকটি ঘর তুলে ভাড়া দিয়েছেন। ভাড়ার টাকা আর জমির ব্যবসা করেই তার দিন চলত।

দক্ষিণখানের মধুবাগ এলাকায় মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪টার মধ্যে বারেককে হত্যা করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নুরে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “মধুবাগ নিপা গার্মেন্টেসের পেছনে ১৩৬/এ নম্বর টিনশেড বাসায় বারেক খুন হন। এসময় বাসায় কেউ ছিল না। তিনি দুপুরে ভাত খেয়ে বিছানায় শুয়ে টিভি দেখছিলেন।”

বিকাল ৪টার দিকে বারেকের এক মেয়ে বাসায় এসে বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।

বারেকের মাথায়, গলায়, পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নুরে আলম।

তিনি বলেন, বারেকের দুই স্ত্রী। বড় স্ত্রীকে নিয়ে তিনি এই বাসায় থাকেন। খুনের সময় তার স্ত্রী এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন।

বারেকের ছোট স্ত্রী গার্মেন্টেসে চাকরি করেন। থাকেন অন্য এক বাসায়।

দক্ষিণখান থানার ওসি লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তার জানা যায়নি। কাউকে গ্রেপ্তারও করা সম্ভব হয়নি।”



এ পাতার আরও খবর

চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)