শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৫ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » একবার কোমর সোজা করুন: সিইসিকে বিএনপি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » একবার কোমর সোজা করুন: সিইসিকে বিএনপি
৪১১ বার পঠিত
বুধবার, ২৫ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একবার কোমর সোজা করুন: সিইসিকে বিএনপি

---
পক্ষকাল প্রতিবেদকঃইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ‘ভোট ডাকাতি’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ‘অন্তত একবার কোমর সোজা’ করে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। সেইসঙ্গে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে নির্বাচন কমিশন থেকে তাকে সরে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার বিকেলে ৯ পৌরসভার ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বেলা ৩টায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘ভোট ডাকাতি চলছে। আমরা সিইসিকে বলেছি, সব নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিন। অন্তত একবার কোমর সোজা করে দাঁড়ালে জাতি আপনাকে সমর্থন করবে।’

তিনি অভিযোগ করেন, ছাগলনাইয়ায় রাতেই ভোট শেষ হয়েছে, নোয়াখালীতে দখল হয়েছে সকালেই। এভাবে সব পৌরসভায় একই অবস্থা।

‘বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে সিইসি বরাবরের মতো এবারও দেখছি বলে আশ্বাস দেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘সিইসির স্বভাবজাত জবাব একটাই- আমরা এ অভিযোগগুলো দেখব। বাস্তবতা হচ্ছে- প্রশাসন, বিশেষ করে পুলিশের সহায়তায় পৌরসভার সব কেন্দ্র দখল করে নিয়েছে ক্ষমতাসীনরা। সেক্ষেত্রে শুধু একটা কেন্দ্র বন্ধ করে দিয়ে কী লাভ হবে?’

পৌরসভা ও ইউপির সব নির্বাচন বাতিল করে প্রকৃত ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবিও জানায় বিএনপি।

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘নিরপেক্ষভাবে ভোটে কী ঘটেছে তা তদন্তে আলাদা একটি তদন্ত কমিশন করতে বলেছি। পারলে বিচার বিভাগীয় তদন্ত হলে ভালো হয়।’

বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো আশাও দেখে না বিএনপি। এ অবস্থায় ইসির পদত্যাগ দাবি করে তারা।

নির্বাচন কমিশনের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘সরকারের আজ্ঞাবহ হলে কিছুই হবে না। এ নির্বাচন কমিশনকে ঘৃণা করি। যেভাবে ভোট ডাকাতি হচ্ছে, শেষ সময় এসে হলেও আপনি সরে দাঁড়িয়ে (পদত্যাগ করে) জনগণের কাতারে চলে আসেন।’

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান, সদস্য পদে পরাজিত হলেও রাজনীতিতে এ নির্বাচনে আমরা জিতেছি। জনগণ এ ভোট ডাকাতি দেখছে, কোনোভাবেই এদের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, ভালো নির্বাচনের প্রশ্নই উঠে না। ভোটে অংশ নিয়ে আমাদের রাজনৈতিক জয় হয়েছে।’



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)