শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষায়: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষায়: প্রধানমন্ত্রী
৩৭২ বার পঠিত
বুধবার, ২০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষায়: প্রধানমন্ত্রী

---
পক্ষকাল প্রতিবেদক ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তার সরকার।প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের তৃতীয় সভায় একথা বলেন তিনি।সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।শেখ হাসিনা বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল।”উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরত্ব দিয়ে সার্বজনীন করা হচ্ছে বলে জানান তিনি।শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালে তার নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে শিক্ষার হার ২০ শতাংশ বেড়েছিল।”কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার হার আবার কমে যায়।”প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় উৎসাহ দেওয়ার লক্ষ্যে বর্তমানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায়ও বৃত্তি দেওয়া হচ্ছে। নারী শিক্ষার বিস্তারেও উৎসাহ দেওয়া হচ্ছে।

দরিদ্র ও মেধাবীদের শিক্ষা সহায়তা দেওয়ার লক্ষ্যে এক হাজার কোটি টাকা সিড মানি দিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন করা হয়েছে।

শিক্ষা সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।কারিগরি ও ভোকেশনাল শিক্ষার গুরুত্ব তুলে ধরে এক্ষেত্রে তার সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)