শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি »
শনিবার, ১৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মান্নানকে গ্রেফতারের ঘটনায় ফখরুলের নিন্দা

  • পক্ষকাল প্রতিবেদক: গতরাতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।---শুক্রবার (১৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল বলেন, “বর্তমান ভোটারবিহীন সরকার এখন দেশশাসক নয়, তারা মনে হয় নির্মম নিপীড়কে পরিণত হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর নির্মম ও অমানবিক আচরণে সারাদেশটাই এখন একটা বিশাল কারাগারে রুপান্তরিত হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেফতারের যে হিড়িক চলছে। বর্তমান ভোটারবিহীন সরকার তাদের প্রতিহিংসার আগুন চরিতার্থ করতে এবং ক্ষমতা চিরস্থায়ী করতে পাগল হয়ে গেছে।

তিনি বলেন, মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে কিংবা বিনা কারনে বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার এখন মনে হয় সরকারের অভ্যাসে পরিণত হয়েছে। মান্নান জামিনে মুক্ত থাকার পরও আজ রাতে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার সরকারের সেই অভ্যাসেরই বহি:প্রকাশ। কেবলমাত্র প্রতিহিংসার কারনেই মান্নানকে গ্রেফতার করা হয়েছে। তিনি জামিনে থাকা অবস্থায় তাঁকে গ্রেফতার সরকারের চরম নির্মমতা ছাড়া আর কিছুই নয়।

বিএনপির এই নেতা বলেন, মিথ্যা মামলা দিয়ে অথবা বিনা অজুহাতে নির্বিচারে গ্রেফতার এবং রিমান্ডে নিয়ে বিরোধী নেতৃবৃন্দকে নির্যাতন করা হচ্ছে। গদি রক্ষায় বিভোর হয়ে তারা সংবিধান স্বীকৃত মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলোকে ধারাবাহিকভাবে নিশ্চিহ্ন করে দিচ্ছে। বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন।

একটা স্বাধীন দেশে মানুষের বেঁচে থাকার সামান্যতম গ্যারান্টিটুকুও যেন আজ বিলীন হয়ে গেছে। এভাবে একটা দেশ চলতে পারে না। স্বৈরাচারী সরকারের মুলোৎপাটনে এখন দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে অধ্যাপক এম এ মান্নান এর বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)