শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » প্রধান ও তানসেেনর এমপি পদ নিয়ে জটিলতা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » প্রধান ও তানসেেনর এমপি পদ নিয়ে জটিলতা
৪০২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান ও তানসেেনর এমপি পদ নিয়ে জটিলতা

  

------
পক্ষকাল প্রতিবেদকঃ বুধবার নির্বাচন কমিশনার আবু হাফিজ গণমাধ্যমকে জানান, ‘মশাল প্রতীক নিয়ে সিদ্ধান্ত হয়েছে। ইনুর নেতৃত্বাধীন অংশই পাচ্ছে এই প্রতীক। আনুষ্ঠানিক সিদ্ধান্ত রোববারের মধ্যে জানিয়ে দেয়া হবে।মশাল হাসানুল হক ইনু ও শিরীন আখতার নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকেই প্রতীকটি বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতীক চেয়ে জাসদের দুই অংশের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্তের ফলে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের নেতৃত্বাধীন জাসদকে আলাদাভাবে নিবন্ধন এবং প্রতীক নিতে হবে।

এর আগে গত বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের নির্বাচনী প্রতীক মশাল পাওয়ার দাবি করা দুই পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।সিইসির সভাপতিত্বে শুনানিতে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী, মোহাম্মদ শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজূল ইসলাম, যুগ্ম সচিব আইন ড. শাজাহান।

শুনানি শেষে নির্বাচন কমিশনারদের মধ্যে মো. শাহনেওয়াজ, জাবেদ আলী ও আবু হাফিজ মশাল প্রতীক ইনুকে দেওয়ার পক্ষে মত দেন।তবে সিনিয়র নির্বাচন কমিশনার আবদুল মোবারক এ নিয়ে জটিলতার আশঙ্কার কথা তুলে ধরেন।কারণ দশম সংসদে জাসদের যে ছয়জন এমপি রয়েছেন তাদের মধ্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর পাশাপাশি শিরীন আখতার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। মইন উদ্দিন খান বাদলও নৌকায় পার হন।
তবে নাজমুল হক প্রধান ও রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে নির্বাচিত হয়েছেন। আর লুৎফা তাহের সংরক্ষিত আসনের এমপি হিসেবে রয়েছেন।
ইসির সিদ্ধান্তের ফলে মশাল প্রতীক নিয়ে সংসদে যাওয়া দুই সংসদ সদস্য বিদ্রোহী পক্ষের হওয়ায় তাদের এমপি পদ নিয়ে জটিলতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন সিনিয়র নির্বাচন কমিশনার মোবারক।

উল্লেখ্য, জাতীয় সম্মেলনকে ঘিরে দুভাগ হয়ে যায় দলটি। সংসদ সদস্য শিরিন আখতারকে সাধারণ সম্পাদক করার বিরোধিতা করে ১২ মার্চ কাউন্সিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে আলাদা কমিটি ঘোষণা করে দলটির একটি অংশ।

শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করা হয় এই কমিটিতে। এই কমিটিতে কার্যকরী সভাপতি হয়েছেন সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)