মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করে যাচ্ছি, করে যাব: প্রধানমন্ত্রী
জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করে যাচ্ছি, করে যাব: প্রধানমন্ত্রী
পক্ষকাল ডেস্কঃ
সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় প্রতিটি এলাকার নেতাকর্মীদের অগ্রণী ভূমিকায় থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।জঙ্গি ও সন্ত্রাসে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেন তিনি।সোমবার বিকেলে গণভবনে ঢাকা মহানগরের আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতারা দেখা করতে এলে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিবাদ-সন্ত্রাস আমরা কঠোর হস্তে দমন করে যাচ্ছি, দমন করে যাব। কাজেই আপনাদের উপর দায়িত্ব থাকবে, প্রতিটি এলাকার মানুষদের সচেতন করে দেওয়া।”কোথাও কোনো জায়গাই যদি কারও খোঁজ পাওয়া যায় যে, যারা এই ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসের সঙ্গে জড়িত, বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করছে কিনা সেটাও নজরদারিতে রাখতে হবে।”
তিনি বলেন, “সবারই দায়িত্ব যে, আপনার পাশের বাড়িতে কী হচ্ছে। কোথাও কেউ এ ধরনের সন্ত্রাস বা জঙ্গিবাদের সঙ্গে জড়িত কিনা…, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ফারুক খান, আব্দুর রাজ্জাক, ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক সাদেক খান, ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।




সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে