শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মায়ার রিভিউ খারিজ, সাজা বহাল
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » মায়ার রিভিউ খারিজ, সাজা বহাল
৪০৩ বার পঠিত
রবিবার, ১০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ার রিভিউ খারিজ, সাজা বহাল

---
পক্ষকাল প্রতিবেদক : দুর্নীতি মামলায় সাজা বহাল ও হাইকোর্টে পুনঃশুনানির রায়ের বিরুদ্ধে করা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ আবেদন (রায় পুনর্বিবেচনা) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে মায়াকে দেওয়া ১৩ বছরের সাজা বহাল থাকল।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রবিবার রিভিউ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন-নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।আদালতে মায়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।রিভিউ খারিজ হওয়ার পর মায়ার মন্ত্রিত্ব থাকছে কি না-তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। এর আগে আপিল বিভাগ তার খালাসের রায় বাতিল করার পরও মায়ার মন্ত্রিত্ব থাকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক নূরুল আলম ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার কথা বলা হয়।এ মামলায় ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত মোট ১৩ বছরের কারাদণ্ড দেন একইসঙ্গে তাকে পাঁচ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়।

পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মায়া। তার আপিলের শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্টতাকে খালাস দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে দুদক আপিলে গেলে ২০১৫ সালের ১৪ জুন হাইকোর্টের রায় বাতিল করে পুনর্বিচারের আদেশ দেন আপিল বিভাগ।এরপর মায়া আপিল বিভাগে এ রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন। রবিবার এ আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)