শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির খোকাকে দেশে ফেরানোর তাগাদা সংসদীয় কমিটির
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বিএনপির খোকাকে দেশে ফেরানোর তাগাদা সংসদীয় কমিটির
৩৫৯ বার পঠিত
সোমবার, ৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির খোকাকে দেশে ফেরানোর তাগাদা সংসদীয় কমিটির

---পক্ষকাল প্রতিবেদক : অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দুর্নীতির অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। অন্য একটি দুর্নীতি মামলায় ১৩ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই নেতাকে দেশে এনে আদালতের রায় কার্যাকরেরও সুপারিশ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত কমিটির ১১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী, ফজলে হোসেন বাদশা এবং রহিমা আকতার অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ দুপুরে বলেন, সাবেক মেয়র খোকার দুর্নীতি তদন্তে সংসদীয় সাব কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে।

কমিটির সদস্য রহিমা আকতার বলেন, প্রয়োজনে পলাতক এই আসামিকে বিশেষ ব্যবস্থায় দেশে আনার জন্য তাগিদ দেয় সংসদীয় কমিটি।

প্রসঙ্গত, অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে গত বছরের অক্টোবরে সাদেক হোসেন খোকাকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাকে পলাতক দেখিয়ে এই বিচার হয়েছে। তবে বিএনপি অভিযোগ করেছে, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা এগিয়ে নিয়েছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)