পুরান ঢাকার মসজিদে মুয়াজ্জিন খুন

পক্ষকাল প্রতিবেদক
পুরান ঢাকার ইসলামপুরের একটি মসজিদের ভেতর মুয়াজ্জিনকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত বিল্লাল হোসেন (৫৭) গত বিশ বছর ধরে ওই এলাকার জব্বুখান জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।সোমবার ভোরে মসজিদের দোতলা ও তিনতলার মাঝের সিঁড়ি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।বংশাল থানার পরিদর্শক (অপারেশন) মো. মওদুদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার বুকে তিনটি এবং পিঠ ও হাতে একটি করে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ফজরের নামাজের সময় ইমাম নামাজ পড়াতে এসে সিঁড়িতে লাশ দেখে থানায় খবর দেন।”
মসজিদের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন মুয়াজ্জিন বিল্লাল। তার ঘর তালা দেওয়া অবস্থায় পাওয়া গেছে। পরিদর্শক মওদুদ বলেন, “বিল্লালের লাশ শক্ত হয়ে গেছে। মধ্য রাতে ঘরে ঢোকার আগেই তাকে খুন করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”তবে কারা কী কারণে মুয়াজ্জিনকে হত্যা করে থাকতে পারে, সে বিষয়ে পুলিশকে কোনো তথ্য দিকে পারেননি মসজিদের কেউ।বিল্লালের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ