শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ » পলিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস
প্রথম পাতা » বিনোদন | ব্রেকিং নিউজ » পলিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস
৪১৭ বার পঠিত
রবিবার, ৩ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস

---

ডেস্ক: আজ রবিবার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস। গত দু’বছরের ধারাবাহিকতায় এবারও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ‘চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)’ গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ওই দিনটিকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও উদযাপন করা হবে দিবসটি।

এ আয়োজন সম্পর্কে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ( বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত’।

তিনি বলেন, বিএফডিসি’র অন্যান্য আয়োজনের মধ্যে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে থাকবে আলোচনা ও সেমিনার। এছাড়া শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়স্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

আজ সকাল ১০টায় বিএফডিসি চত্বরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দিনব্যাপী জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভাপতিত্ব করবেন জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক।

জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারের ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ : বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)