বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সোহরাওয়ার্দী উদ্যান না পেলে যানজটে সরকার দায়ী
সোহরাওয়ার্দী উদ্যান না পেলে যানজটে সরকার দায়ী
পক্ষকাল ডেস্ক : দলের ষষ্ঠ কাউন্সিলের জন্য ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পেলে ওই এলাকায় যানজট হলে বিএনপি দায়ী থাকবে না বলে জানিয়েছেন কাউন্সিলের আপ্যায়ন কমিটির আহ্বায়ক ও দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাম বলেন, ‘কাউন্সিলে প্রথম থেকেই প্রতিবন্ধকতা চলছে। এখনও চলছে। কাউন্সিলের জন্য যতটুকু জায়গা দরকার সেটুকু পাইনি। কাউন্সিলের দিন সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি না পাওয়া গেলে এবং সেজন্য যানজট হলে এজন্য বিএনপি দায়ী থাকবে না। দায় সরকারের।’
তিনি বলেন, ‘বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে চায়, কাউন্সিলে অংশগ্রহণ করতে চায়। আমরা কাউন্সিলের ডেলিগেটদের বসানোর জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ চেয়েছিলাম। কিন্তু তা পাইনি।’
দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিদেশি মেহমান, কাউন্সিলর ও সাংবাদিক ছাড়া কারো জায়গা থাকবে না। ডেলিগেটগণ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বাইরে অবস্থান করবেন। তাদেরকে ৯ টি স্থান থেকে খাবার সরবরাহ করা হবে।’
এ সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেনসহ আপ্যায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।




দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
নিষেধাজ্ঞা এড়াতে নাম বদলে চীন সফরে মার্কো রুবিও
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের দায়: ন্যায়বিচারের পথে রাষ্ট্র ও নাগরিকের ভূমিকা
মেয়াদ শেষে রাজনীতি ছাড়ার ঘোষণা ম্যাক্রোঁর
একযোগে ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে