অটোরিকশায় পেট্রোল বোমায় ২জন আহত
রাজধানীর কাজীপাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— শামসুন্নাহার (৫০), তার ছেলে তানজিমুল হক (২২) ও মেয়ে আনিকা আক্তার (১৭)।এ সময় তারা শান্তিনগরে চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ শেষে অটোরিকশাযোগে মিরপুর যাচ্ছিলেন।দগ্ধ শামসুন্নাহার নোয়াখালীর হাতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা. তানজিমুল হক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের এবং আনিকা আক্তার হাতিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
তানজিমুল হকের চাচা জামসেদ উদ্দিন দ্য রিপোর্টকে জানান, নোয়াখালী জেলার হাতিয়া থানার নিঝুমদ্বীপ গ্রামে তাদের বাড়ি। তানজিমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকে। ওর বোন আনিকা আক্তারের অসুস্থতার জন্য শনিবার ঢাকায় আসে চিকিৎসার জন্য। শান্তিনগর পপুলার হাসপাতাল থেকে তানজিমুলের মামা সারোয়ার হোসেনের মিরপুরের ৭ নম্বর সেকশনের বাসায় যাওয়ার সময় কাজীপাড়ায় গেলে কে বা কারা তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা ছুড়ে মারলে এ দুর্ঘটনা ঘটে। এরপর তার মামা সারোয়ার হোসেন খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কামরুজ্জামান জানান, শামসুন্নাহারের শ্বাসনালীসহ ৯ শতাংশ এবং তানজিমুলের ১০ শতাংশ পুড়ে গেছে। আনিকার অবস্থা আশঙ্কামুক্ত হলেও অন্য দুইজনের অবস্থা আশঙ্কাজনক।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান