শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » অপরাধ » জামায়াতের মিছিলে ‘পুলিশের গুলি আহত ১৫
প্রথম পাতা » অপরাধ » জামায়াতের মিছিলে ‘পুলিশের গুলি আহত ১৫
৫১৭ বার পঠিত
সোমবার, ২৯ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামায়াতের মিছিলে ‘পুলিশের গুলি আহত ১৫

---জামায়াতের মিছিলে ‘পুলিশের গুলি আহত ১৫’ঢাকা: রাজধানীর মালিবাগে জামায়াতের মিছিলে ‍পুলিশ ও আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে রমনা থানা জামায়াত। এসময় পুলিশের গুলিতে ৫ জামায়াত কর্মীসহ ১৫ পথচারী আহত হয় বলে দাবি করেছে দলটি।

গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারির প্রতিবাদে ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে সকাল পৌণে আটটায় রাজধানীর মালিবাগে মিছিল ও পিকেটিং করে রমনা থানা জামায়াত।

জামায়াতের দাবি, মিছিলটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে চৌধুরীপাড়া পৌঁছলে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা যৌথভাবে অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশের গুলিতে ৫ জামায়াত কর্মীসহ ১৫ পথচারী আহত হন। এক পর্যায়ে জনতার প্রতিরোধে আওয়ামী লীগের কর্মীরা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে ৪ পথচারীকে আটক করে।

মিছিলে উপস্থিত ছিলেন রমনা থানা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, আব্দুল কাইয়ুম, শিবির নেতা শরিফুল ইসলাম, আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন প্রমুখ।



এ পাতার আরও খবর

মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)