শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর ফের হামলা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর ফের হামলা
৪২১ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনে বিচারপতি শামসুদ্দিনের ওপর ফের হামলা

---পক্ষকাল ডেস্ক ঃলন্ডনে আবারও হামলা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদ্য অবসরে যাওয়া বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর, যিনি দায়িত্বের শেষ দিনগুলোতে আলোচনায় ছিলেন নানাভাবে।
স্থানীয় সময় বুধবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে বাড়িতে যাওয়ার আগে বেথনাল গ্রিনের ইয়র্ক হলে দুর্গা পূজার একটি মণ্ডপে যান শামসুদ্দিন চৌধুরী। সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়।

সাবেক এই বিচারপতির মেয়েও এ সময় তার সঙ্গে ছিলেন। তার ধারণা, ‘বিএনপির লোকেরাই’ তার বাবার ওপর এ হামলা চালিয়েছে।

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

হামলার ঘটনার কয়েক ঘণ্টা পর ফেইসবুকে ঘটনার বিবরণ তুলে ধরেন শামসুদ্দিন চৌধুরীর মেয়ে। তিনি লিখেছেন, হঠাৎ একজন তার বাবার কাছে এসে জানতে চান তিনিই শামসুদ্দিন চৌধুরী মানিক কি না। জবাব না দিলে এরপর সে মারধর শুরু করে।

এরপর আরও কয়েজন এসে হামলায় যোগ দেয় এবং বিচারপতি শামসুদ্দিনের মোবাইল ফোন কেড়ে নেয়। মেয়ে ঠেকানোর চেষ্টা করলেও হামলাকারীদের লাথি আর ঘুষিতে এক পর্যায়ে শামসুদ্দিন চৌধুরী রাস্তায় পড়ে যান।

হামলাকারীদের পরিচয় জানা না গেলেও বিচারপতি শামসুদ্দিনের মেয়ের ধারণা, তারা ‘বিএনপির লোক’।

স্ট্যাটাসের শুরুতেই তিনি লিখেছেন, “লন্ডনে নেমেই আমরা হামলার শিকার হলাম, যে শহরে আরামে বসবাস করছেন তারেক জিয়া, তার মা বিএনপি প্রধানও এখন এই শহরেই অবস্থান করছেন।”

আর শেষে তিনি লিখেছেন, “এই গাট্টাগোট্টা বখাটেরা আমার বাবার চেহারাও চেনে না। কোনো সন্দেহ নেই, বিএনপির সন্ত্রাসী বাহিনীর নির্দেশনা পেয়েই তারা এসেছে।”

এর আগে, ২০১২ সালের ২৭ জুন লন্ডনে অজ্ঞাতপরিচয় দুই বাঙ্গালি যুবক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ওপর হামলা চালিয়েছিল।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)