একে অন্যকে হাওয়া ভবন ও জামায়াতের দালাল বলছে

প্রকাশ্যে মারামারির পর এবার আওয়ামী ওলামা লীগের বিবদমান দুটি অংশের মধ্যে চলছে তীব্র বাক্যবাণ। একটি অংশ গতকাল বুধবার ঢাকায় এক মানববন্ধনে বলেছে, অপর অংশটি ‘জামায়াত জোটের এজেন্ট’। এরপর অপর অংশ সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষকে ‘হাওয়া ভবনের দালাল’ আখ্যা দেয়।
দুভাগে বিভক্ত সরকার-সমর্থক আওয়ামী ওলামা লীগের একাংশের নেতৃত্বে ইলিয়াস হোসাইন বিন হেলালী ও আরেকাংশের নেতৃত্বে আছেন মুহম্মদ আখতার হুসাইন বুখারী। হেলালীর নেতৃত্বাধীন পক্ষ গতকাল ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অপর পক্ষকে উদ্দেশ করে বলেছে, জামায়াত-শিবির-হেফাজতের সুরে ওলামা লীগ নামধারীরা প্রধানমন্ত্রীর সব অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে। ওলামা লীগের ব্যানারে তারা হাওয়া ভবনের দালালদের অর্থায়নে বিএনপি-জামায়াত-হেফাজতের এজেন্ডা বাস্তবায়ন করছে। হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বন্ধের নামে ১৩ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে।
একই দিন জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আখতার হুসাইন বুখারীপক্ষ। সেখানে তাঁরা বলেন, তাঁদের ওপর জঙ্গি হামলা করে হেলালীর পক্ষ প্রমাণ করেছে, তারা জামায়াত জোটের এজেন্ট। তারা রাজনৈতিকভাবে না পেরে জঙ্গি হামলার আশ্রয় নিয়েছে। মানববন্ধন কর্মসূচিতে ইলিয়াস বিন হেলালীকে রাজাকারের ছেলে বলে সম্বোধন করা হয়। এর আগে গত শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় ইলিয়াস বিন হেলালীকে আসামি করে মামলা করে বুখারীপক্ষ। এর আগে ২১ আগস্ট বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়ার সময় হেলালীর ওপর হামলা হয়েছিল।





আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ