যুক্তরাষ্ট্রে গির্জায় ঢুকে গুলি, নিহত ৯
ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটনের একটি ঐতিহাসিক আফ্রিকান-আমেরিকান গির্জায় গুলি করে নয়জনকে হত্যা করেছে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী।এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার শহরটির পুলিশ প্রধান জানিয়েছেন।এরআগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতের এ ঘটনায় আটজন গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছিল স্থানীয় গণমাধ্যমগুলো।
শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকধারী পালাতক। তার খোঁজে তল্লাশি অব্যাহত থাকার কথা জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
পুলিশের বরাত দিয়ে চার্লসটনের সংবাদপত্র দ্য পোস্ট ও কুরিয়ার জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী জিন্সের প্যান্ট ও মাথায় টুপিওয়ালা ফ্লানেলের শার্ট পরিহিত ২১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণ।
চার্লসটন পুলিশ দপ্তরের মুখপাত্র চার্লস ফ্রান্সিস জানিয়েছেন, রাত ৯টার দিকে ইমানুয়েল এএমই গির্জায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে।
১৮৯১ সালে নির্মিত ইমানুয়েল গির্জাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।





ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
চাটখিল পৌরসভার তৃতীয় শ্রেণীর কর্মচারী দুলাল বলির হাতে আলাদিনের চেরাগ
নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান