শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ জুন ২০১৫
প্রথম পাতা » » পবিত্র শব-ই বরাত আজ
প্রথম পাতা » » পবিত্র শব-ই বরাত আজ
৩৮৯ বার পঠিত
মঙ্গলবার, ২ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পবিত্র শব-ই বরাত আজ

---
২০১৫ জুন ০২

আজ পবিত্র শব-ই বরাত। রাতকে আরবীতে ‘লাইল’ এবং ফার্সিতে ‘শব’ বলা হয়। শাবান মাস মূলত পবিত্র মাহে রমযানের প্রস্তুতির মাস। পবিত্র হাদীস শরীফে উল্লেখ আছে, যারা ১৪ শাবান রাতে ইবাদত করবে তাদের জন্য মুক্তি। আর যে ব্যক্তি পরদিন ১৫ শাবান রোজা রাখবে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। প্রতিবারের মতো এবারও এ রাতটি ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সাথে পালিত হবে।পবিত্র এ রজনী উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এডভোকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আলাদা বাণী দিয়েছেন। পৃথক বাণীতে তারা দেশবাসীসহ মুসলিম বিশ্বকে শবেবরাতের শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন এবং দেশবাসীর সমৃদ্ধি, কল্যাণ ও শান্তি কামনা করেছেন। মহিমান্বিত এ রাত পবিত্র রমজান আগমনের সুখবর বহন করে।

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে আজ রাতে রাজধানী ঢাকাসহ সারা দেশে মসজিদ, মাদরাসা, খানকা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ-মাহফিল ও নফল ইবাদতের আয়োজন করা হয়েছে। পবিত্র লাইলাতুল বরাতে অনেকে বাড়ি বাড়ি হালুয়া-রুটি বিতরণ করেন এবং এ কাজকে সওয়াবের কাজ হিসেবে মনে করেন। কিন্তু পবিত্র কুরআন, হাদীসে হালুয়া-রুটি বিতরণ করা সম্পর্কে কোনো কথা উল্লেখ নেই বলে জানিয়েছেন প্রখ্যাত আলেমগণ।

পবিত্র লাইলাতুল বরাত উপলক্ষে টিভি চ্যানেলসমূহ ও বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। এছাড়া পত্র-পত্রিকাও বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। এ উপলক্ষে আজ সকল জাতীয় সংবাদপত্রে ছুটি পালিত হবে। ফলে আগামীকাল বুধবার কোনো পত্রিকা প্রকাশিত হবে না। এ উপলক্ষে কাল সরকারি ছুটির দিন থাকবে।

রাসুল (সা.) বলেছেন, কোন ব্যক্তি ফসল ঘরে তুলতে চাইলে তাকে প্রথমে জমি চাষ ও বীজ বপন করতে হয়। এরপর বীজ থেকে চারা বের হলে তার পরিচর্যা করতে হয়। তবেই ভাল ফসল আশা করা যায়। একই ভাবে বছরের সেরা মাস রমজানে কেউ ক্ষমা ও মুক্তি পেতে আগ্রহী হলে রজব মাসে ইবাদতের পরিবেশ তৈরি করে শাবান মাসে এসে পরিচর্যা অর্থাৎ ইবাদতে অভ্যস্ত হয়ে যেতে হবে।

তবেই রমজানে আল্লাহর পূর্ণাঙ্গ করুণা পাওয়ার উপযোগী হতে পারবে। এ জন্য শাবান মাসকে রাসুল (সা.) নিজের মাস হিসেবে অভিহিত করেছেন। অন্যান্য মাসের তুলনায় এ মাসে তিনি অনেক বেশি রোজা রাখতেন, রাত জেগে ইবাদত-বন্দেগি করতেন।



এ পাতার আরও খবর

ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)