শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বিশ্বের অর্থব্যবস্থায় অচল অবস্থা বিরাজ করছে: ড. ইউনূস
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বিশ্বের অর্থব্যবস্থায় অচল অবস্থা বিরাজ করছে: ড. ইউনূস
৪২০ বার পঠিত
মঙ্গলবার, ২ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বের অর্থব্যবস্থায় অচল অবস্থা বিরাজ করছে: ড. ইউনূস

---
ঢাকা: দায়িত্বশীলতার সাথে বাঁচতে হলে মনে রাখতে হবে আমি কতটা সম্পদ ভোগ করছি আর ভবিষ্যৎ প্রজন্ম কতটা ভোগ করতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের কথা মাথায় রেখেই অর্থনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। আর তাতেই শান্তি নিহিত রয়েছে বলে মনে করেন নবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘স্যোসাল বিজনেস অ্যাকাডেমিক সেল’ আয়োজিত স্যোসাল বিজনেস অ্যাকাডেমিয়া-২০১৫ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ সকল কথা বলেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বে তাত্ত্বিকভাবে যে অর্থনৈতিক কাঠামো চালু রয়েছে তাতে অচল অবস্থা দেখা দিয়েছে। পরিবর্তনশীল বিশ্বে এই অর্থনৈতিক কাঠামো আর চলতে পারে না।

কারণ এ ব্যবস্থা টেকসই নয়। এ ছাড়া বর্তমান জীবনব্যবস্থার সাথেও তা সামঞ্জস্যপূর্ণ নয়। এই অচলায়তন অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নতুন অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা হলো সামাজিক ব্যবসায়।

সম্মেলনে বিশেষ অতিথি হেলথব্রিজের কান্ট্রি ডিরেক্টর দেবরা ইফরমসন বলেন, আমরা নিজেরা কাজ করে নিজেদের উন্নয়ন করব কারো ওপর নির্ভর করব না।

সেভাবে আত্ম উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে। তিনি নারীর সামাজিক উন্নয়ন বিষয়ে তার পরিচালিত একটি ভিডিওচিত্র কনফারেন্সে প্রদর্শন করেন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা: এস কাদির পাটোয়ারীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে এম মোহসীন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মইনুল ইসলামসহ প্রমুখ।



এ পাতার আরও খবর

নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ নারায়ণগঞ্জে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)