শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ৬ মার্চ ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আইএসে যোগ দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত চার কানাডীয় কিশোর!
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » আইএসে যোগ দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত চার কানাডীয় কিশোর!
৫০৩ বার পঠিত
শুক্রবার, ৬ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএসে যোগ দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত চার কানাডীয় কিশোর!

---

পক্ষকাল ওয়েভঃ

কানাডার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা দাবি করেছে, বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার চার কিশোর মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে। আইএসের প্রকাশ করা একটি ভিডিওচিত্রের সূত্র ধরে এ দাবি করেছে তারা।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দাবিমতে, এই চার কিশোর হলো তাবিরুল হাসিব, আবদুল মালেক, নুর ও আদিব। তাদের মধ্যে হাসিবের ছবি সংবাদমাধ্যমে প্রকাশ করেছে পুলিশ।

এন্ড্রু পলিন ওরফে আবু মুসলিম নামের এক কানাডীয় গত গ্রীষ্মে সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। এরপর ওই ভিডিওচিত্র প্রকাশ করে আইএস।

কানাডায় জন্ম নেওয়া চার কিশোরের সবাই স্কুলছাত্র। তাদের বয়স ২০ বছরের নিচে। এ ঘটনায় তাদের বাবা-মা উদ্বিগ্ন। ২০১২ সালে এই চার কিশোর প্রথম নিখোঁজ হয়। অভিভাবকেরা বিষয়টি টরন্টো পুলিশকে জানান। পরে পুলিশ জানতে পারে, আইএসে যোগ দিতে আবু মুসলিমের সঙ্গে ওই চার কিশোর কানাডা ছেড়েছে।

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর অভিভাবকেরা জানতে পারেন তাঁদের সন্তানেরা তখনো সিরিয়ায় প্রবেশ করেনি। তারা লেবাননে অবস্থান করছে। পরে তাঁরা লেবাননে গিয়ে বুঝিয়ে ছেলেদের কানাডায় ফিরিয়ে আনেন। জব্দ করা হয় তাদের পাসপোর্ট।

২০১৪ সালের ৬ জুলাই চার কিশোর টরন্টো থেকে আবার নিখোঁজ হয়। এবার তারা মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির সঙ্গে তুরস্কের উদ্দেশে টরন্টো বিমানবন্দর ছাড়ে। পরে ইস্তাম্বুল থেকে টুইটারে বার্তা দেন মোহাম্মদ আলী। এতে সিরিয়ায় প্রবেশ করার পথ জানতে চান তিনি।

নাম প্রকাশ না করে পূর্ব টরন্টোর বাংলাদেশি কমিউনিটির এক নেতা জানান, এ ঘটনায় ওই চার কিশোরের বাবা-মা হতাশ ও উদ্বিগ্ন। পুলিশ ও গোয়েন্দা বিভাগের লোকজন ঘন ঘন তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।
বিভাগ:



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)