বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত
ঢাবিতে শিবিরের প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত
![]()
ঢাকা, ৬ আগস্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত এক প্রদর্শনীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে গণহত্যার দায়ে অভিযুক্ত ও স্বাধীনতাবিরোধী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ দেখা যায়নি।
পরবর্তীতে বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিবাদের মুখে প্রক্টরিয়াল টিম প্রদর্শনী থেকে বিতর্কিত ছবিগুলো অপসারণ করে। শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা একে একাত্তরের শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা এবং ইতিহাস বিকৃতির অপচেষ্টা হিসেবে দেখছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, “এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদাকে খাটো করার শামিল। যারা একাত্তরের গণহত্যার দায়ীদের মহিমান্বিত করার চেষ্টা করছে, তারা প্রকৃতপক্ষে স্বাধীনতার অর্জনকেই চ্যালেঞ্জ করছে।”
উল্লেখ্য, এর আগেও ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনায় মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত লেখা প্রকাশের ঘটনা ঘটেছে, যা পরবর্তীতে প্রতিবাদের মুখে প্রত্যাহার করতে হয়।
প্রতিবাদকারীরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত