শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাজধানীর খিলক্ষেতে চাদাঁর টাকাসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক
প্রথম পাতা » অপরাধ » রাজধানীর খিলক্ষেতে চাদাঁর টাকাসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক
২৯৭ বার পঠিত
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীর খিলক্ষেতে চাদাঁর টাকাসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক

---

বিশেষ প্রতিনিধিঃ


দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় (৪ আগস্ট) ১৫৩০ ঘটিকায় পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল খিলক্ষেত মধ্যপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুদ রানা (৩৫) কে হাতেনাতে চাঁদা আদায়ের ২,৩০,০০০ (দুই লক্ষ তিরিশ হাজার) টাকা ও ইয়াবাসহ আটক করে। গত ০৩ আগস্ট রাতে তিন যুবককে ব্যক্তিগত টর্চার সেলে বন্দী করে নির্যাতন চালিয়ে চাঁদা আদায় করেন এই শীর্ষ সন্ত্রাসী। এই অভিযোগ প্রাপ্তির প্রেক্ষীতে অভিযান পরিচালনা করে উক্ত চাঁদাবাজকে আটক করা হয়।


উল্লেখ্য মাসুদ রানা খিলক্ষেত থানা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি এবং সেপ্টেম্বর ২০২৪ এ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক চাদাবাজির দায়ে গ্রেফতারকৃত আসামী। সম্প্রতি জামিনে ছাড়া পেয়ে তিনি আবার কর্মকান্ড পরিচালনা করছিলেন। তার কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ এবং বিরক্ত। তার গ্রেফতারের ফলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে।


পরবর্তীতে আইনী পদক্ষেপের জন্য উক্ত আসামীকে খিলক্ষেত থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।


আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)