শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » » সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল প্রয়াণে শোকের ছায়া, সহকর্মীদের চোখে জেল
প্রথম পাতা » » সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল প্রয়াণে শোকের ছায়া, সহকর্মীদের চোখে জেল
২২৭ বার পঠিত
রবিবার, ৩ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল প্রয়াণে শোকের ছায়া, সহকর্মীদের চোখে জেল

---
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ | সংবাদদাতা: বরিশাল থেকে
দেশের অনুসন্ধানী সাংবাদিকতায় সুপরিচিত মুখ সাইদুর রহমান রিমন আর নেই। আজ ৩০ জুলাই বিকেলে হঠাৎ তার মৃত্যুর সংবাদে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা বলছেন-এ মৃত্যু শুধু একজন সাংবাদিকের নয়, বরং একজন সাহসী কণ্ঠস্বরের থেমে যাওয়া।
সাংবাদিক মামুনুর রশীদ নোমানী, যিনি রিমনের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন, বলেন,
“হোয়াটসঅ্যাপে বাংলাভূমি পত্রিকার গ্রুপে রিমন ভাইয়ের মৃত্যুর খবর দেখে হতবাক হয়ে যাই। বিশ্বাসই করতে পারিনি। কারণ মাত্র আগের দিন সন্ধ্যায় তার সঙ্গে একটি রিপোর্টিং বিষয়ে আলোচনা হয়েছে। তিনি নিজেই জানালেন, নিউজ আপলোড হয়েছে।”

দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন দেশবাংলা ও বাংলাভূমিতে। বিভিন্ন সময়ে রিপোর্টিং, প্রশিক্ষণ, ফিল্ড ও সাংগঠনিক কর্মকাণ্ডে একসঙ্গে ছিলেন। নোমানী জানান, গাজীপুরের শ্যামলী রিসোর্টে প্রেস কাউন্সিল ও দেশবাংলার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণে এবং মৈনটঘাটে সংগঠনের কাজেও তারা একসঙ্গে ছিলেন।
“বরিশালে আসার সময়ও তাকে লঞ্চঘাটে রিসিভ করি। বলেছিলেন, ‘নোমানী, এখন ডাল-ভাত আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো।’ ইসলামিয়া হোটেলে সেই স্মৃতি আজ মনে পড়ছে বারবার।”

রিমন ছিলেন তরুণ সাংবাদিকদের এক প্রেরণার উৎস। অনুসন্ধানী সাংবাদিকতায় তার নির্দেশনা অনেকের পথ দেখিয়েছে। নোমানী বলেন,
“তিনি বলতেন, ‘তথ্য যদি সত্য হয়, তাহলে দু’কলম হলেও লিখো।’ সেই কথায় অনুপ্রাণিত হয়েই আমি দুর্নীতি ও অসততার বিরুদ্ধে রিপোর্ট করে এসেছি।”

সাইদুর রহমান রিমনের হঠাৎ এই বিদায়ে তার সহকর্মীরা শোকাহত। তারা মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং বলেন-রিমন ভাই, আপনার অনুপ্রেরণায় আমরা লিখে যাবো।

প্রতিবেদন: মামুনুর রশীদ নোমানী
nomanibsl@gmail.com



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)