শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢুকতে দিল না, বেইজ্জতির ব্যাপার: প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢুকতে দিল না, বেইজ্জতির ব্যাপার: প্রধানমন্ত্রী
৪৫২ বার পঠিত
সোমবার, ২৬ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢুকতে দিল না, বেইজ্জতির ব্যাপার: প্রধানমন্ত্রী

---পক্ষকাল প্রতিবেদক: ‘বাইরে দাঁড়িয়ে থেকে ফিরে আসতে হলো, ঢুকতে দিল না, বেইজ্জতির ব্যাপার। সামান্য সৌজন্যতা দেখানোর দরকার ছিল। তাও দেখাল না।’ আরাফাত রহমান কোকোর মৃত্যুতে বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা মন্ত্রিসভায় এভাবেই ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার বর্তমান মন্ত্রিসভার ৪৫তম বৈঠকে উপস্থিত থাকা একাধিক মন্ত্রীর সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর এই অনুভূতির কথা জানা গেছে। মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক সকালে সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, ‘সেখানে (খালেদার গুলশান কার্যালয়) বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন। তারা ইচ্ছে করলে কথা বলতে পারতেন। সেই নেতাদের চেহারা তো আমরা দেখেছি।’

মন্ত্রিসভায় প্রসঙ্গটি তোলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তার কথার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই অভিব্যক্তি প্রকাশ করেন।

সূত্রের ভাষ্যানুযায়ী, প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মা হিসেবে গিয়েছিলাম আরেক মায়ের শোকের অংশীদার হতে। রাজনীতি করতে যাইনি। এমন আচরণ প্রত্যাশিত ছিল না।’

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ‘সৌজন্যতা না দেখানো ঠিক হয়নি’ বলে যে মন্তব্য করেছেন সেই কথার প্রসঙ্গ টেনে একাধিক মন্ত্রী প্রধানমন্ত্রীকে বলেন, আপনার যাওয়া যথার্থ ছিল। আপনি অপমানিত হননি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)