শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারত জুড়ে প্রতিবাদ, সই সংগ্রহ, মামলা
প্রথম পাতা » রাজনীতি » ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারত জুড়ে প্রতিবাদ, সই সংগ্রহ, মামলা
২৭৪ বার পঠিত
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারত জুড়ে প্রতিবাদ, সই সংগ্রহ, মামলা

---পক্ষকাল ডেস্কঃ
ভারতে সদ্য পাস হওয়া ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশের নানা প্রান্তে তীব্র বিক্ষোভ ও প্রতিবাদ দানা বাঁধছে, পাশাপাশি দেশের শীর্ষ আদালতেও আইনটি বাতিল করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি সাংবিধানিক বেঞ্চ আগামী সপ্তাহেই এই মামলাগুলো শুনবে।
অন্য দিকে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে তা বাজেয়াপ্ত করার জন্য উদ্যোগ শুরু করে দিয়েছে বলেও জানা যাচ্ছে। ভারতে সব চেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশেই।
ওই একই রাজ্যের মুজফফরনগরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, এমন তিনশোরও বেশি ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লক্ষ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
এদিকে আজ (বৃহস্পতিবার) কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে এক কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত-ই-উলেমা হিন্দ।
এর আগে পশ্চিমবঙ্গেরই মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর এলাকা মঙ্গলবার (৮ এপ্রিল) ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে রণক্ষেত্রে পরিণত হয়, বিক্ষুব্ধ জনতা হাইওয়ে অবরোধ করে ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় - সেই সংঘর্ষে বহু মানুষ আহত হন।
ভারতের একমাত্র মুসলিম-গরিষ্ঠ রাজ্য জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী মেহবুবা মুফতিও ঘোষণা করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে এবং আইনটি বাতিল না করা পর্যন্ত তাদের আন্দোলন থামবে না।

 

তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের মতো কিছু কিছু বিরোধী শাসিত রাজ্য প্রকাশ্যেই ঘোষণা করেছে তারা বিতর্কিত ওই নতুন আইনটি তাদের রাজ্যে প্রয়োগ করতে দেবে না।

 

প্রসঙ্গত, ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ গত সপ্তাহে পার্লামেন্টে পাস হওয়ার পর ৫ এপ্রিল (শনিবার) রাষ্ট্রপতি তাতে সম্মতি দেন এবং এরপর বিলটি দেশের আইনে পরিণত হয়।

 

এখন বিলটিকে ‘অসাংবিধানিক’ বলে বর্ণনা করে সেটি বাতিল করার দাবিতে একাধিক এমপি ও সিভিল রাইটস গোষ্ঠী সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছেন।

 

এই তালিকায় সর্বশেষ সংযোজন তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র, পিটিশন দাখিল করা ব্যক্তিদের মধ্যে যিনি একমাত্র অমুসলিম ও নারী।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)