শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » বিনোদন » নায়িকা পপির বিরুদ্ধে মায়ের অভিযোগ
প্রথম পাতা » বিনোদন » নায়িকা পপির বিরুদ্ধে মায়ের অভিযোগ
২১১৯ বার পঠিত
রবিবার, ৮ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নায়িকা পপির বিরুদ্ধে মায়ের অভিযোগ

---
বিয়ের গুঞ্জনে চলতি বছরের শুরুতে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। শোনা গিয়েছিল, গোপনে বিয়ে করেছেন তিনি। থাকছেন স্বামীর দেওয়া ফ্ল্যাটে। সংসারও করছেন দিব্যি। যদিও এসব খবরের কোনো নির্ভরযোগ্য সূত্র নেই।

তবে পপি নিখোঁজ রয়েছেন বছরের শুরু থেকেই। সিনেমা সংশ্লিষ্টরা তার খোঁজ পাচ্ছেন না। বন্ধ রয়েছে পপির ব্যবহার করা দীর্ঘদিনের পুরনো নম্বরটিও। তাতেই সন্দেহের দানা বেঁধেছে অনেকের মনে। গুঞ্জনকে বিশ্বাস করতে চাইছেন কেউ কেউ।
আড়ালে থাকা পপিকে নিয়ে এবার অভিযোগ করেছেন তার মা মরিয়ম বেগম। এক ভিডিও বার্তায় জানিয়েছেন বিভিন্ন তথ্য। ভিডিওতে পপির মা বলেন, ‘পপি আমার সাথে থাকে না, আমিও পপির সাথে থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে খাওয়ায়-পরায়, আসলে সে খাইতেও দেয় না, পরতেও দেয় না। পপির বাসায়ও আমি থাকি না।’
তিনি আরও বলেন, ‘পপি আমাকে ২০০৭ সালে ছেড়ে দিছে। এখন আমি কোথায় আছি, না আছি পপি বলতে পারে না। আর পপি কোথায় আছে আমি বলতে পারি না। আমাকে নিয়ে যারা পপির কথামতো লিখতেছেন তারা ভুল লিখছেন।’
মায়ের সঙ্গে পপি সম্পর্ক ভালো বলেই দাবি করেছিলেন তিনি। সাক্ষাৎকারে পপি প্রায় বলতেন, ‘মাকে ভীষণ ভালোবাসেন। তার সহযোগিতাতেই তিনি সিনেমার নায়িকা হতে পেরেছেন। এতদূর আসতে পেরেছেন।’ পপির সুবাদে ২০১৯ সালে ‘গরবিনী মা’ সম্মাননা পেয়েছিলেন মরিয়ম বেগম।
এদিকে গত বছর পপি অভিনয় করেন ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায়। এটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। সিনেমার কাজ প্রায় শেষ হলেও বাকি আছে পপির কিছু অংশের শুটিং, ডাবিং। তাই নায়িকার খোঁজ করছেন পরিচালক। গিয়েছেন ইস্কাটনের বাসাতেও। কিন্তু পপি সে বাসা ছেড়েছেন অনেক আগেই।
নায়িকা হিসেবে পপির অভিষেক হয়েছিল ১৯৯৭ সালে। প্রথম অভিনয় করেছেন সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায়। যদিও মুক্তির দিক থেকে তার প্রথম সিনেমা ‘কুলি’। ঢাকাই সিনেমার জনপ্রিয় এ নায়িকা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত অধিদপ্তরে জালিয়াতি ও বদলি বাণিজ্য সিন্ডিকেট’র গডফাদার খালেকুজ্জামান কি আইনের উর্ধ্বে
বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি  দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত! বিআইডব্লিউটিএ বঙ্গবন্ধু পরিষদ সভাপতি দুর্নীতিবাজ ছাইদুর’র জিয়া পরিষদ সভাপতির পদ পেতে লবিংয়ে ব্যস্ত!
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" গণপূর্ত’র দুর্নীতির সিন্ডিকেট সাম্রাজ্য ৫০ কোটি টাকার লেনদেন’র অভিযোগে তোলপাড়
নেতৃত্ব সংকট দূর করতে  শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে রোমানিয়ায় অনাস্থা ভোটে সরকারের পতন, অর্থনীতি ও রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে
দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে দুর্নীতির বাদশা বিএডিসি ডিডি দীপক কুমার কি আইনের উর্ধ্বে
এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান এখনো বহাল তবিয়তে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র আস্থাভাজন দুর্নীতিবাজ ছাইদুর রহমান
রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই  ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ  গ্রেফতার-১২ রূপগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ আসামী ছিনতাই ওসিসহ ৬ পুলিশ আহত ৭রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ গ্রেফতার-১২
ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয় ভারত থেকে গরু আমদানি অনুমোদন; আসল তথ্য জানালো মন্ত্রণালয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)