শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৭ মার্চ ২০২১
প্রথম পাতা » » ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ১০ দিনের নিরাপত্তা সতর্কতা
প্রথম পাতা » » ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ১০ দিনের নিরাপত্তা সতর্কতা
৪৩০ বার পঠিত
বুধবার, ১৭ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ১০ দিনের নিরাপত্তা সতর্কতা

পক্ষকাল ডেস্ক ঃ---
বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ১০ দিন এ নিরাপত্তা সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট।
মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন নিরাপত্তা সতর্কতা’ শীর্ষক এক বার্তায় বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দশ দিনের জন্য নাগরিকদের উদ্দেশে বিভিন্ন নির্দেশনা দিয়েছে।
সে নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই সময়ের মধ্যে বাড়তি সতর্কতা অনুশীলন করতে উৎসাহিত করা হচ্ছে। আপনার আশপাশ সম্পর্কে সচেতন থাকুন, ব্যক্তিগত নিরাপত্তার পরিকল্পনাটি পর্যালোচনা করুন, হালনাগাদ পেতে স্থানীয় মিডিয়া পর্যবেক্ষণ করুন এবং জরুরি পরিস্থিতির জন্য আপনার মোবাইল ফোনটি সচল রাখুন। আরো বলা হয়-
এই দশ দিন ডিএমপি নির্দিষ্ট স্থানসমূহে রাস্তাঘাট বন্ধ করে দেয়াসহ আরো বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
এছাড়াও ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের নাগরিকদের ই-মেইলের মাধ্যমেও উক্ত নিরাপত্তা সতর্কতা অনুসরণ করতে অনুরোধ করেছে বলেও জানা গেছে।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)