শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » হাসিনা-খালেদাকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্র্টে রিট
প্রথম পাতা » » হাসিনা-খালেদাকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্র্টে রিট
৪৪৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসিনা-খালেদাকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্র্টে রিট

---পক্ষকাল প্রতিবেদক: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সংলাপে বসার নির্দেশনা চেয়ে হাইকোর্র্টে রিট করা হয়েছে।

চলমান ‘নৈরাজ্যকর পরিস্থিতি থেকে জনগণের জানমাল রক্ষায়’ জনস্বার্থে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে হাইকোর্র্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ড. মো. ইউনুচ আলী আকন্দ।

রির্টে বিবাদী করা হয়েছে ২০ দলীয় জোট নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ১৪ দলীয় জোট নেতা আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে।

এর আগে ২০১৩ সালে একই আইনজীবীর করা একই ধরনের এক রিট আবেদনে দুই নেত্রীকে সংলাপে বসার বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে অবশ্য ওই রিট খারিজ হয়ে যায়।

আবেদনকারী ইউনুচ আলী আকন্দ বলেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশে হরতাল-অবরোধ হচ্ছে। এ হরতাল-অবরোধের কারণে সম্প্রতি অনেক মানুষ মারা গেছে। ১৬ কোটি মানুষের স্বার্থে রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান পরিত্যাগ করে দুই নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরু করতে নির্দেশনা প্রার্থনা করছি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)