শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ আজ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ আজ
৪৪৫ বার পঠিত
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নয়াপল্টনে বিএনপি’র সমাবেশ আজ

---

পক্ষকাল সংবাদ-

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও তার দুই বছর কারাবাসের প্রতিবাদে শনিবার (৮ ফেব্রুয়ারি) এক বিরাট সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি সমাবেশটি আয়োজনের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। তিনি বলেছেন, ‘শনিবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।’

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি কার্যালয় থেকে ফিরে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি বলেন, ‘আমরা আজও (বৃহস্পতিবার) অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে গিয়েছিলাম। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, তিনি সমাবেশের অনুমতির ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন।’ এ দিকে অনুমতি পাওয়ার পর সমাবেশের মাধ্যমে এবার নিজেদের শক্তি দেখাবে বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতা বলেছেন, ‘আন্দোলন চলছে। আমরা কেবলমাত্র নির্বাচন শেষ করেছি। তাই এখন আন্দোলন নতুন একটা রূপ ধারণ করবে। সে জন্য আমাদের সবাইকে সাহসী হতে হবে।’ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ‘সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে বিএনপির এই সদস্য কথাগুলো বলেন। অপর দিকে খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্ণ হচ্ছে শনিবার। দিনটিকে কেন্দ্র করে তার মুক্তির দাবিতে এ দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনের ঘোষণা দেয় বিএনপি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথসভা শেষে ঘোষণাটি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন সমাবেশের পাশাপাশি খালেদা জিয়ার মুক্তির দাবিতে টানা দুই দিনব্যাপী কর্মসূচি পালনের কথাও জানান তিনি।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)