শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » করোনাভাইরাস: চীনে মৃত বেড়ে ৮০
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » করোনাভাইরাস: চীনে মৃত বেড়ে ৮০
৪৩০ বার পঠিত
সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনাভাইরাস: চীনে মৃত বেড়ে ৮০

---

পক্ষকাল সংবাদ-

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এই তথ্য নিশ্চিত করেছে। কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে যে ২৪ জনের মৃত্যু হয়েছে তারা সবাই হুবেই প্রদেশের রাজধানী উহানের অধিবাসী। এ ছাড়া চীনজুড়ে নতুন করে আরও ৭৬৯১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ। এতে চীনে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জনে। খবর এএফপির

তবে জাতীয় স্বাস্থ্য কমিশন আরও জানিয়েছে, আরও প্রায় ৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে তারা সন্দেহ করছেন। এ ছাড়া প্রায় ৩০ হাজার মানুষকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

হুবেই প্রদেশের রাজধানী উহানেই গত ডিসেম্বরের শেষ দিকে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডাসহ ১৩ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এসব দেশে আক্রান্তের সংখ্যা ৪৯ জন। চীন সরকার হুবেই প্রদেশসহ দেশটির ৩০টি প্রদেশ ও অঞ্চলে নাগরিকদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ।

চীনের জাতীয় স্বাস্থ্যমন্ত্রী মা জিয়াওউইয়ে রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, নতুন ধরনের এই করোনাভাইরাস সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এ ভাইরাস ছড়িয়ে পড়ার শক্তি প্রতিনিয়ত বাড়ছে। মানুষের শরীরে এ ভাইরাসের লক্ষণ স্পষ্ট হতে এক থেকে ১৪ দিন পর্যন্ত লাগতে পারে। লক্ষণ স্পষ্ট হওয়ার আগেই শরীরে এর সংক্রমণ ছড়িয়ে পড়ে, যা সেভার অ্যাকুয়িট রেসপিরেটরি সিনড্রোমের (সার্স ভাইরাস) চেয়ে ভিন্ন। ২০০২-০৩ সালে চীনে উৎপত্তি হওয়া সার্স ভাইরাস ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী আটশ’র বেশি মানুষের মৃত্যু হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)