শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সচিবালয়ে আবার আগুন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » সচিবালয়ে আবার আগুন
৪৩১ বার পঠিত
রবিবার, ২৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয়ে আবার আগুন

---

পক্ষকাল সংবাদ-

সচিবালয়ের ৬ নম্বর ভবনে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জানুয়ারি) ভবনের সপ্তম তলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৬০৬ নম্বর কক্ষে ফলস সিলিংয়ের সঙ্গে থাকা টিউব লাইটের স্টার্টারে আগুন লাগে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আগুনের সঙ্গে ধোঁয়া দেখে ওই কক্ষে কর্মরতরা ফায়ার সার্ভিসে খবর দেন। একই সঙ্গে তারা পানি ছিটিয়ে আগুন নেভান। তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা চারজন কর্মকর্তা ৬০৬ নম্বর কক্ষে বসেন। কাচ ঘেরা যে স্থানের উপর লাইটে আগুন লেগেছে সেখানে বসেন সিস্টেম অ্যানালিস্ট সিরাজুল ইসলাম। ওই সময় তিনি কক্ষে ছিলেন না। বিকেল ৩টার দিকে ৬ নম্বর ভবনের সপ্তম তলায় গিয়ে দেখা গেছে, ৬০৬ নম্বর কক্ষ ও এর চারপাশে পোড়া গন্ধ। পুড়ে যাওয়া লাইট সরিয়ে নেয়া হয়েছে।

এই রুমে বসেন সহকারী প্রোগ্রামার মুহা. শহীদুল ইসলাম। তিনি বলেন, ‘ফলস সিলিংয়ের টিউব লাইটের একদিকে ধোঁয়া দেখতে পাই, আগুনও জ্বলে ওঠে। আমরা ফায়ার সার্ভিসে খবর দিই। এরপর পানি এনে ছুড়ে মারি, এতে আগুন নিভে যায়।’ খবর পেয়ে সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ৬ নম্বর ভবনের নিচ থেকে পানি সরবরাহের ডেলিভারি হোস পাইপ সপ্তম তলা উঠানো হয়। আগুন নেভানোর যন্ত্রপাতি নিয়ে হাজির হন ফায়ার ফাইটাররা।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)