দশম জাতীয় সংসদের আগামীকাল ৫ম অধিবেশন
![]()
(বাসস) : দশম জাতীয় সংসদের ৫ম অধিবেশন আগামীকাল সোমবার বিকেল ৪টায় শুরু হচ্ছে।
গত ৩১ ডিসেম্বর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশনের আহবান করেন।
শীতকালীন অধিবেশনের পাশাপাশি এটি হবে নতুন বছরের অর্থাৎ ২০১৫ সালের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ি বছরের প্রথম অধিবেশন হিসাবে এ অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের কর্মকান্ড ও জাতীয় উন্নয়নের ভবিষ্যৎ দিকনির্দেশনামূলক ভাষণ দিবেন।
এ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসাবে এ অধিবেশন দীর্ঘতর হওয়ার কথা রয়েছে। এছাড়াও এ অধিবেশনে আইন প্রণয়ন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূতে আলোচনা অনুষ্ঠিত হবে। তবে আগামী সোমবার বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শাপরমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় আসন্ন অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ চূড়ান্ত করা হবে।
সংসদ সচিবালয় থেকে বাসসকে জানানো হয়েছে এ অধিবেশনের জন্য আজ পর্যন্ত দু’টি নতুন বিল জমা পড়েছে। নতুন বিল দু’টি হচ্ছে ফাইনান্সিয়াল রিপোর্টিং বিল ২০১৫ ও ফরমালিন নিয়ংন্ত্রণ বিল ২০১৫।
এছাড়া আরো ৬টি পুরানো বিলও সংসদে জমা রয়েছে। এ বিলগুলোর মধ্যে রয়েছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (সংশোধন) বিল ২০১৪, বিদ্যুৎ ও জ্বালানী গবেষনা কাউন্সিল বিল ২০১৪, ওসনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৪, দ্রুত বিদ্যুৎ সরবরাহ (বিশেষ বিধান) (সংশোধন) বিল ২০১৪, সরকারি যানবাহন ব্যবহার নিয়ন্ত্রণ বিল ২০১৪ ও মেট্রোরেল বিল ২০১৪। এর পাশাপাশি সংসদ সচিবালয়ে ৫ম অধিবেশনের জন্য প্রশ্ন ও বিভিন্ন বিধিতে নোটিশও জমা পড়েছে।
সর্বশেষ গত ৩০ নভেম্বর বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শেষ হয়। যা শুরু হয়েছিল গত ১৩ নভেম্বর। মোট ১০টি কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিলের মধ্যে ৭টি পাস হয়।
এছাড়া ওই অধিবেশনে আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ৫শ’টি নোটিশের মধ্যে ১৮টি নোটিশ গৃহীত হয় এবং গৃহীত নোটিশের মধ্যে ৬ টি সংসদে আলোচিত হয়। ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ছিল ১০৫টি ।
ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর সাউথ সাউথ কো-অপারেশন ভিশনারী এ্যাওয়ার্ড অর্জন করায় ১৪৭ বিধিতে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী যথাক্রমে সিপিএ এবং আইপিইউর চেয়ারপার্সন ও সভাপতি নির্বাচিত হওয়ায় অনুরূপ ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়।
এছাড়া চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১৩৬টি প্রশ্লের মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর দেন।





ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”
ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস, দ্বিদলীয় ব্যবস্থার অবসান হওয়ার ইঙ্গিত
ভোটের নয়, বিদেশি ছায়ার সরকার: বাংলাদেশের সার্বভৌমত্ব আজ কার হাতে?
দুই বাংলার রাজনীতির অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছে
রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে (পূর্ব বাংলায়) রবীন্দ্রনাথ ঠাকুর কেবল সাহিত্যিকই নন, তিনি সুসংহত সাংস্কৃতিক রাজনৈতিক হাতিয়ারও বটে
নেতৃত্ব সংকট দূর করতে শীঘ্রই জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পুনর্গঠন
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি
জামায়াত ১/১১-তে কোনো প্রতিবাদ করেনি: গয়েশ্বর চন্দ্র রায়