শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারমুক্ত হলেন জয়-লেখক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারমুক্ত হলেন জয়-লেখক
৪৩১ বার পঠিত
রবিবার, ৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারমুক্ত হলেন জয়-লেখক

---

পক্ষকাল সংবাদ-

বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্র সংগঠনটির আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে ‘ভারমুক্ত’ করে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন।

শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পুনর্মিলনীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন তিনি।

গত বছরের ১৪ সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের পরিবর্তে ভারপ্রাপ্ত সভাপতি হন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, তিনি আমার কাছে একটা প্রস্তাব রেখেছেন, ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে ভারমুক্ত করা।’

“আমি বর্তমান ছাত্রলীগকে ভারমুক্ত করে দিলাম। আজ থেকে আর ভারমুক্ত থাকবে না। কারন ২০২০ সাল গুরুত্বপুর্ণ। মুজিববর্ষ হিসেবে আমরা ১০ জানুয়ারি থেকে কাউন্টডাউন শুরু করবো। বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করবো। যেহেতু তার হাতে গড়া এই ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, তাই আজকের দিনেই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবো। এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে তারা ভারমুক্ত হলো।”

ছাত্রলীগকে আদর্শভিত্তিক সংগঠন হিসেবে গড়ে তুলতে বর্তমান নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সকলের সহযোগিতায় একটা আদর্শভিত্তিক সংগঠন হিসেবে ছাত্রলীগকে গড়ে তুলতে হবে। যে সংগঠন প্রজন্মের পর প্রজন্ম যেভাবে বাংলাদেশে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অবদান রেখেছে, সেই ঐতিহ্য তারা ধরে রেখে এগিয়ে যাবে।’



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)