শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » ফের বেড়েছে পেঁয়াজের দাম
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » ফের বেড়েছে পেঁয়াজের দাম
৪৪০ বার পঠিত
শনিবার, ৪ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফের বেড়েছে পেঁয়াজের দাম

---

পক্ষকাল সংবাদ-

বাজারে পেঁয়াজের দাম আরেক দফা বাড়ল। দেশের বাজারে পেঁয়াজ সংকট আর দাম নিয়ে প্রায় পাঁচ মাস আলোচনা-সমালোচনার পর দাম কমতে শুরু করে পেঁয়াজের। দাম কমতে না কমতেই সম্প্রতি আবারও বাড়ছে পেঁয়াজের দাম। বাজারে বর্তমানে আমদানি করা পেঁয়াজ না থাকলেও সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজি প্রতি ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

এসব বাজারে বর্তমানে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও দেশি নতুন পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয় ১০৫ থেকে ১১০ টাকায়। গত সপ্তাহে আমদানি করা পেঁয়াজ প্রতিকেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হয়। দীর্ঘ দিন পেঁয়াজের চড়া দামের পর দাম কমে আসতে শুরু করায় ক্রেতাদের মধ্যে স্বস্তি নামতে শুরু করেছিল। কিন্তু, এরই মধ্যে আবারও হঠাৎ পেঁয়াজের দাম বাড়ায় অসন্তোষ তৈরি হয়েছে ক্রেতাদের মাঝে।

মারিয়া নামে মতিঝিল টিঅ্যান্ডটি কাঁচা বাজারেরর এক ক্রেতা গণমাধ্যমকে বলেন, গত তিন দিন আগে আমি ১০৫ টাকা কেজিদরে পেঁয়াজ কিনেছিলাম। হঠাৎ করেই আবার সেই পেঁয়াজের দাম হয়ে গেল ১৫০ টাকা। আমার মনে হচ্ছে, যে সিন্ডিকেট এতোদিন বাজার দখলে রেখেছিল, তারাই আবার দাম বাড়িয়েছে। এখনই সরকারিভাবে হস্তক্ষেপ করা না হলে পেঁয়াজের দাম আবারও ক্রেতার সাধ্যের বাইরে চলে যাবে।

পেঁয়াজের দাম বৃদ্ধির ব্যাপারে ফিরোজ নামে খিলগাঁও বাজারের এক বিক্রেতা বলেন, আমরা খুচরা বিক্রি করি, পাইকারিতে দাম বাড়লে আমাদের দাম বাড়ে। সেখানে দাম কমলে, আমাদের এখানেও কমে যায়। এখন পাইকার বাজারে পেঁয়াজের দাম বেশি হওয়ায় আমাদের এখানেও দাম বেড়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)