রবিবার, ১৮ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » দগ্ধ অনিকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
দগ্ধ অনিকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
![]()
পক্ষকাল্প্রতিবেদক
: বি এন পির অবরোধ চলাকালে বোমার আঘাতে গুরুতর আহত এসএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম অনিকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত চিকিৎসার জন্য অনিককে বিদেশ নেয়ার ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।
গত ৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটার দিকে ফেনি শহরের খেজুর চত্বর এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের ছোঁড়া বোমার আঘাতে আহত হন মিনহাজুল ইসলাম অনিক।
বোমায় অনিকের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার চোখ। সে ডান চোখে দেখতে ভাল দেখতএ পায় না। বাম চোখে অল্প দেখতে পারে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডা. জুলফিকার লেনিন অনিককে দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান। সেখানে তিনি অনিকের খোঁজ-খবর নেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বাসসকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রধানমন্ত্রী অনিকের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছেন।
অনিককে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য পাসপোর্ট তৈরীসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
৫ জানুয়ারি আহত অনিককে প্রথমে ফেনি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হয়। পরে চোখের চিকিৎসার জন্য তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নেয়া হয়।
অনিক এ সময় প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরছিলেন। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো অনিকের। কিন্তু গুরুতর আহত হওয়ায় তার পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়ে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত