আজও জামিন হয়নি খালেদা জিয়ার

পক্ষকাল সংবাদ-
আজও জামিন হলোনা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তার জামিন আবেদনের শুনানিটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মূলতবি করেছেন আদালত।
একই সাথে উল্লেখিত সময়ের মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন জমা দিতে আদালত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
শুনানি শেষে আজ ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার প্র্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশনা দেন। সকাল সোয়া ৯টার দিকে এ শুনানি শুরু হয়।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন জমা দেয়ার জন্য সময় চেয়ে বলেন, ‘এখনো খালেদা জিয়ার কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকী। এগুলো শেষ করে প্রতিবেদন তৈরি করতে হবে।’
খালেদা জিয়ার আইনজীবীরা এসময় এর প্রতিবাদ করে অন্তবর্তী জামিন প্রার্থনা করেন। পরে আদালত ১২ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য প্রতিবেদন জমা দিতে বিএসএমএমইউ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।





প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ