বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কোনো অসন্তোষ নেই: কাদের
নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কোনো অসন্তোষ নেই: কাদের

পক্ষকাল সংবাদ-: চাল, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মানুষের কোনো অসন্তোষ নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। দাম বৃদ্ধি নিয়ে কোনো অসন্তোষ নেই মানুষের মধ্যে।’
আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
ব্রিফিংয়ের আগে ওবায়দুল কাদেরের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘পুশইন ও এনআরসি নিয়ে আমাদের উদ্বেগের কারণ নেই। ভারত আমাদের আশ্বস্ত করেছে, এটি নিয়ে উদ্বিগ্ন না হতে। আমরা ভারতের এ আশ্বাসেই থাকতে চাই। এ নিয়ে কোনো প্রশ্ন করে আমরা তাদের (ভারত) বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না।’
বৈঠকের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের কিছু উন্নয়ন প্রকল্প নিয়ে কথা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ভারতবিরোধী প্রচারণা চলছে। এ বিষয় নিয়ে কিছু কথা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়েও নেতিবাচক প্রচারণা চালাচ্ছে ভারতবিরোধী মহল। এ নিয়ে কথা হয়েছে।’
শুদ্ধি অভিযান থেমে যাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ অভিযান চলছে ও চলবে। দলে পরিচ্ছন্ন নেতৃত্ব আসছে।’




আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ