শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি » আজ তুরস্কের ৮০০ টন পেঁয়াজ খালাস হবে
প্রথম পাতা » অর্থনীতি » আজ তুরস্কের ৮০০ টন পেঁয়াজ খালাস হবে
৫১৪ বার পঠিত
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজ তুরস্কের ৮০০ টন পেঁয়াজ খালাস হবে

---
পক্ষকাল ডেস্ক : তুরস্ক থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত ৮০০ টন পেঁয়াজের একটি চালান আজ খালাস হওয়ার কথা রয়েছে। এসব পেঁয়াজের আমদানিতে খরচ পড়েছে কেজিপ্রতি প্রায় ৩৮ টাকা।
অন্যান্য খরচসহ সরকারের সরবরাহ প্রতিষ্ঠান টিসিবিকে (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৪২ টাকা দরে এই পেঁয়াজ দেওয়া হবে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এ তথ্য দিয়েছেন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নিজস্ব দপ্তরে তিনি এসব তথ্য দেন।
এসময় মহাপরিচালক বলেন, ‘রাতে চট্টগ্রাম বন্দরে ৮০০ টন পেঁয়াজ খালাস হবে, যা টিসিবির কাছে ৪২ টাকা দরে বিক্রি করা হবে। এসব পেঁয়াজ সামান্য লাভে বিক্রি করা হবে।’
তিনি জানান, সরকারের অনুরোধে দেশের বড়মাপের আমদানিকারকদের আমদানি করা পেঁয়াজ দু-এক দিনের মধ্যে দেশে এসে পৌঁছবে। এভাবে বাজার চাহিদার তুলনায় বেশি পেঁয়াজ পর্যায়ক্রমে দেশের বাজারে আসবে।
এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে পেঁয়াজের বাজারদর স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস দেন ড. সহিদুল ইসলাম।
এছাড়া দেশে পেঁয়াজের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্যমন্ত্রণায় টিসিবি’র মাধ্যমে ট্রাক সেলে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ন্যায্য দামে পেঁয়াজ বিক্রয় জোরদার করা হয়েছে।
৩৫টি ট্রাকের মাধ্যমে প্রতিকেজি ৪৫ টাকা মূল্যে এ পেঁয়াজ শহরের গুরুত্বাপূর্ণ স্থানে বিক্রয় চলছে। এতে করে স্বল্প আয়ের মানুষ ন্যায্য দামে পেঁয়াজ ক্রয় করার সুযোগ পাচ্ছেন।
এছাড়া দেশের বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজ দ্রুত ও অগ্রাধিকার ভিত্তিতে পৌঁছানোর জন্য সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে।



এ পাতার আরও খবর

“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)