সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নিহত ১
খিলক্ষেতে র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ নিহত ১
![]()
পক্ষকাল সংবাদ-
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘গুলিবিনিময়ে’ একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র্যাবের দাবি, মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী।
র্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব সূত্রে জানা গেছে, খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১–এর ‘গুলিবিনিময়’ হয়। পরে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
এ সময় র্যাবের একজন সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, ২টি শটগান, ১০টি কার্তুজ ও বিপুলসংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়েছে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ