শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » সচিবালয়ে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা
প্রথম পাতা » রাজনীতি » সচিবালয়ে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা
৪৭১ বার পঠিত
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সচিবালয়ে যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

---
পক্ষকাল সংবাদ-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করতে হঠাৎ সচিবালয়ে যাচ্ছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পূর্বঘোষিত ঐক্যফ্রন্টের সমাবেশ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা রয়েছে। এ সমবেশের অনুমতি প্রসঙ্গে মন্ত্রীর সঙ্গে আলোচনা করতে তারা সচিবালয় যাচ্ছেন বলে জানা গেছে।
এর আগে ঐক্যফ্রন্টের নেতারা ঘোষণা দেন, সরকার অনুমতি না দিলেও সমাবেশ করবে ঐক্যফ্রন্ট। ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রবের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

জানা যায়, মঙ্গলবারের সমাবেশের বিষয়ে এখন পর্যন্ত অনুমতি মেলেনি সরকারের পক্ষ থেকে। সেই সমাবেশ বিষয়ে তারা আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানান, স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে তাঁর দপ্তরে আছেন। আমরা জেনেছি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করতে আসছেন। তবে কি বিষয়ে আলোচনা করতে চান সেটি আমরা পরিস্কার নই।
তিনি বলেন, তারা উপস্থিত হয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনার পরেই সব বিষয়ে পরিষ্কার হওয়া যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলে আ স ম আব্দুর রব ছাড়াও আরও রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, বিকল্পধারার আহ্বায়ক অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও ঐক্যফ্রন্ট নেতা জাহাঙ্গীর আলম মিন্টু।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)