মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আসামের এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: জয়শংকর
আসামের এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়: জয়শংকর
পক্ষকাল সংবাদ-
ভারতের আসাম রাজ্যের নাগরিকত্ব নিবন্ধন কর্মসূচি (এনআরসি) দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শংকর।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন চুক্তি ও রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় বলে জানানো হয়।
সুব্রামনিয়াম জয়শংকর বলেন, তিস্তা চুক্তির প্রতিশ্রুতি পালনে ভারত অনড় এবং একইসঙ্গে অভিন্ন ৫৪ টি নদীর পানি বণ্টন চুক্তির বিষয়েও ভারত তার পূর্ব প্রতিশ্রুতির ব্যাপারে অনড় রয়েছে।
তিস্তা নিয়ে কোনো পদক্ষেপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া।
রোহিঙ্গা ইস্যু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু প্রলম্বিত হলে তা ভারত, বাংলাদেশ ও মিয়ানমার তিন দেশের জন্যই ক্ষতিকর হবে।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার অর্থনীতি, বাণিজ্যের যৌথ অংশদারিত্ব বাড়ানোর জন্য ফলপ্রসূ আলোচনা হয়েছে। এর মধ্যে দিয়ে দুই দেশের সম্পর্ক অধিকতর উচ্চতায় উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত