শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » সাত কলেজ নিয়ে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে ঢাকা অচলের ঘোষণা শিক্ষার্থীদের
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » সাত কলেজ নিয়ে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে ঢাকা অচলের ঘোষণা শিক্ষার্থীদের
৪৯১ বার পঠিত
সোমবার, ৫ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাত কলেজ নিয়ে অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে ঢাকা অচলের ঘোষণা শিক্ষার্থীদের

পক্ষকাল সংবাদ-

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়

সাত কলেজ নিয়ে কোনো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে ঢাকা শহর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সাত কলেজ আন্দোলনের সমন্বয়ক ঢাকা কলেজের শিক্ষার্থী আবু বকর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু বকর বলেন, ‌‘পূর্ব পরিকল্পনা ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এতে দুই বছরের সেশনজট তৈরি হয়েছে। সেশনজট, ফল বিপর্যয়সহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ‘আন্দোলন একাডেমিক সমস্যা সমাধানের জন্য করা হয়েছে এবং তার সমাধানের দিকে যাচ্ছে। এরইমধ্যে একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের দাবিতে মাঠে নেমেছে। অধিভুক্তি বাতিল হলে মারাত্মক সমস্যা তৈরি হবে। অধিভুক্তি বাতিল নয় আমরা সমস্যার সমাধান চাই।’

আবু বকর আরো বলেন, ‘সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো অবৈজ্ঞানিক বা হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে সদরঘাট থেকে মহাখালী পর্যন্ত পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে। এসময় সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কোন তালবাহানা চলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।’



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)