শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ বললেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ বললেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
৫৪৩ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ বললেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

পক্ষকাল সংবাদ-

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জনসংখ্যার উন্নয়নে নবীন, প্রবীণ ও নারী-শিশুদের বিষয়ে গুরুত্ব প্রদান জরুরী। এসডিজি অর্জনে জনসংখ্যা উন্নয়ন সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি ২০৪০ সালের মধ্যে ইয়ুথ ডিভিডেন্ড গ্রহণে সচেষ্ট হতে সংসদ সদস্যগণকে একযোগে কাজ করার আহবান জানান।

আজ রবিবার (৪ আগস্ট) সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ এর যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন প্রকল্পের অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন বলেন, আজকের তরুণরা একদিন প্রবীণ হবেন, তাই কর্মক্ষম অবস্থায় তরুণদের ভবিষ্যতের পথ রচনা করা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম বয়স্কদের মানবিক ও মর্যাদার বিষয় বিবেচনায় নিয়ে বয়স্ক ভাতার ব্যবস্থা চালু করেছেন। প্রবীণদের যত্ন ও সেবায় যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী গড়ার উপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এআইইউবি এর প্রফেসর ডা. আহমেদ নিয়াজ এবং স্বাগত বক্তব্য রাখেন এসপিসিপিডি এর প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর আতিকুর রহমান এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানের মুক্ত আলোচনা সেশনটি সঞ্চালনা করেন বাংলদেশ জাতীয় সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ মাহমুদ আল স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ. ফ. ম রুহুল হক এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপিসহ সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)