শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ব্রিজ নির্মাণের আগেই ভেঙে পড়ল গার্ডার
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » ব্রিজ নির্মাণের আগেই ভেঙে পড়ল গার্ডার
৫০০ বার পঠিত
রবিবার, ৪ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিজ নির্মাণের আগেই ভেঙে পড়ল গার্ডার

পক্ষকাল সংবাদ-

ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অধীনে ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের দু’টি বৃহৎ আকারের গার্ডার (বেষ্টক) ভেঙে পড়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ২০ জন শ্রমিক।

রোববার (৪ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে। ব্রিজে গার্ডার ভেঙে পড়ার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের একটি সুত্র জানায়, জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লউ ০৩ প্যাকেজের আওতায় ব্রিজটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাছ শেষে এখন ব্রিজের দুই পাশে গার্ডার দেওয়ার কাজ চলছিল।

কোম্পানীর ম্যানেজার ওলিউর রহমান জুয়েল জানান, জগ দিয়ে গার্ডার স্থানান্তরিত করার সময় অসাবধানবশত প্রায় একশ ফুট দৈর্ঘ্য গার্ডার দু’টি নিচে পড়ে ভেঙে গেছে। শ্রমিকরা এ সময় খাবার গ্রহণ করায় বড় ধরণের কোন ক্ষতি হয়নি। তবে এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

অভিযোগ উঠেছে, কাজে ত্রুটি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পরিদর্শন করে দেখা গেছে, ব্রিজের কাজে ব্যবহৃত পাইপ ও সার্টারগুলো দীর্ঘ দিনের পুরানো ও মরিচা ধরা। প্রায় দেড় শ টন ওজনের দুইটি গার্ডারের ভর সইতে না পারায় গার্ডার দুইটি পড়ে গেছে। বিষয়টি নিয়ে প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে রাজি হননি।

তবে সাইট ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন জানান, বিষয়টি জেনে বুঝে বলা যাবে। তবে নিশ্চয় কাজে কোন ত্রুটি ছিল।

ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নজরুল ইসলাম জানান, আমরা এ কাজের দেখভাল করছি না। ঢাকা থেকে একটি প্রজেক্টের মাধ্যমে কাজটি হচ্ছে। এই প্রজেক্টের একটি অফিস যশোরে আছে। তাদের সাথে কথা বলুন। আমরা ব্রিজ নির্মাণের কোন খোঁজই রাখি না বলে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম জানান।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)