শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চাইলেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চাইলেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী
৪২০ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাইলেই ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না: স্বরাষ্ট্রমন্ত্রী

পক্ষকাল সংবাদ-

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে, একথা যেমন সত্য। তবে এ সংকট মোকাবেলায় সরকারের চেষ্টাও অব্যহাত আছে। আর চাইলেই রাতারাতি ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না।

এসময় দেশবাসীকে বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সংকট থেকে অচিরেই আমরা বেরিয়ে আসতে পারব।

শনিবার (৩ আগস্ট) দুপুরে জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটে ১৫ আগস্ট শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাইলেই রাতারাতি ডেঙ্গু মোকাবেলা করা সম্ভব না। এজন্য সবাইকে সমন্বিতভাবে একসঙ্গে কাজ করতে হবে। আপনি পরিস্কার করছেন অথচ আপনার প্রতিবেশি পরিস্কার করছে না এডিশ মশার জন্ম নেওয়ার স্থানসমূহ তবে কিন্তু এটা ধংস হবে না। ডেঙ্গু প্রতিরোধে আগে জনসচেতনতা জরুরি। আমি কলকাতার কয়েকজনের সঙ্গে কথা বলেছি। দীর্ঘ দুই বছর ড্রেন-নালা পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চালানোর পর কলকাতাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে আমাদের সিটি করপোরেশনসহ সরকারি বিভিন্ন সংস্থাগুলো ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে।

মন্ত্রী বলেন, সরকারে ভাবমূর্তি সংকটে ফেলার জন্য কিছুদিন আগে একটি গোষ্ঠি পদ্মাসেতুতে মাথা লাগবে এমন গুজব ছড়িয়ে ছিল। আল্লাহর অশেষ রহমতে এবং জনগণের সচেতনতায় এই গুজব থেকে দেশবাসী বেরিয়ে আসতে পেরেছে। মূল কথা হল, দুঃসময়ে মানুষের সচেতনতাটা জরুরি। ইতোমধ্যে দেশবাসী দেখেছে যারাই গুজব ছড়িয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। গুজব ছড়িয়ে যে ব্যক্তিই দেশের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করতে দেওয়া হবে না।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার বহাল তবিয়াতে বিএডিসি ডিডি দীপক কুমার
চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যা চাঁদা না দেওয়ায় যাত্রাবাড়ীতে লেগুনা চালককে পিটিয়ে হত্যা
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি সম্পাদকীয় দল, দালাল বিতর্ক ও ব্যবসায়ীকরণ—কোথায় যাচ্ছে বিএনপি
বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র মুজিব প্রেমিক দুর্নীতিবাজ আরিফ উদ্দিন এখনো বহাল তবিয়তে
ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ ঠাকুরগাঁওয়ে ৪ কৃষকের খড়ের গাদায় আগুন, নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ
রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত দখলদারিত্ব
গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে থাকছে মোবাইলের অনুমতি গোপন কক্ষ ছাড়া কেন্দ্রে থাকছে মোবাইলের অনুমতি
ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)