শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢামেকে কমছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ঢামেকে কমছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪
৪৩৯ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢামেকে কমছে ডেঙ্গু রোগী, ২৪ ঘণ্টায় ভর্তি ৫৪

পক্ষকাল সংবাদ-

কয়েক দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্রোতের মতো আসছিল ডেঙ্গু রোগী। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে আশার কথা হচ্ছে, ঢাকা মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কমে এসেছে।

গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫৪ জন। ২৪ ঘণ্টার হিসাবে যা গত কয়েকদিন ছল ২০০ এর ওপর। ডেঙ্গু রোগী কমে আসার এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সংখ্যাটি ছাড়িয়ে গিয়েছিল ২০০-এর ওপরে। সেটা এখন কমে এসেছে। মৃত্যুর সংখ্যা বাড়েনি, আগের ১১ জনই আছে। এদের মধ্যে জুলাই মাসে মারা গেছে ১০ জন। বাকি একজন মারা গেছেন জুনে।

নতুন ডেঙ্গু রোগী আসার সংখ্যা কমলেও হালপাতালটিতে এখনও ডেঙ্গুর চিকিৎসা নিতে ভর্তি আছেন ৬৯৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৬৭ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়ার পর ডেঙ্গু রোগীর এ সংখ্যা দাঁড়িয়েছে। এ হিসাবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যে সংখ্যক রোগী ভর্তি হয়েছেন, হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন তার তিনগুণেরও বেশি।

এ বিষয়ে ডাক্তার নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীদের নিয়ে চিকিৎসকদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে।

এদিকে গতকাল শুক্রবার (২ আগস্ট) ও তার আগের দিন বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন তিন হাজার ৪০৫ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬২২ জন, বেসরকারিতে ৩৭০ জন এবং বিভিন্ন বিভাগীয় শহরে ৬৯১ জন ভর্তি হন।

শুক্রবারের হিসাবে সারাদেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছয় হাজার ৫৮২ জন। চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২১ হাজার ২৩৫ জন রোগী।

এর মধ্যে জানুয়ারিতে ৩৭, ফেব্রুয়ারিতে ১৯, মার্চে ১৭, এপ্রিলে ৫৮, মে-তে ১৯৩, জুনে ১৭৬৩, জুলাইয়ে ১৫৬১৪ এবং আগস্ট মাসের দুদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪০৫ জন।

রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় শহরের মধ্যে ঢাকা বিভাগে ১৯০, চট্টগ্রাম বিভাগে ১১৯, খুলনা বিভাগে ৯১, রংপুর বিভাগে ৩৮, রাজশাহী বিভাগে ৮৭, বরিশাল বিভাগে ৭৭, সিলেট বিভাগে ১১ ও ময়মনসিংহ বিভাগে ৭৮ জন ভর্তি হয়েছেন।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)