শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সকলের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা করতে হবে : জিএম কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সকলের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা করতে হবে : জিএম কাদের
৪২৪ বার পঠিত
শুক্রবার, ২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সকলের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলা করতে হবে : জিএম কাদের

পক্ষকাল সংবাদ -

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশে দুর্যোগ চলছে। বন্যা ও ডেঙ্গুর এই দুর্যোগ সমন্বিতভাবে মোকাবেলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের গাফিলতিও খতিয়ে দেখে দোষীদের শাস্তির দাবিও জানান।

শুক্রবার বাদ জুমা রাজধানীর কারওয়ান বাজার জনতা টাওয়ারের সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় যুব সংহতি ঢাকা মহানগর উত্তর এ স্মরণ সভার আয়োজন করে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন যুব সংহতি ঢাকা উত্তরের সভাপতি ফজলুল হক ফজলু। এসময় বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, আলমগীর সিকদার লোটন, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম মিলন, মোস্তফা কামাল, সৈয়দ মনজুর হোসেন, হাজী মোহাম্মদ সিরাজ প্রমুখ।

এসময় জিএম কাদের আরও বলেন, দুর্যোগ নিয়ে নানা সমালোচনা চলছে, সেটাও মাথায় আছে। কে কোন দায়িত্বে অবহেলা করছে সে বিষয়ে আলোচনার সময় এখানো আসেনি। কেউ যদি গাফিলতি করে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার এরশাদ। আজও যেসব উন্নয়ন কাজ হচ্ছে তার সিংহভাগ এরশাদের হাতের। দেশের অব্যাহত উন্নয়ন কাজ এরশাদের সূচনা করা।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)