শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » অসহায় গরিবদের বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা দেয়ার নির্দেশ আদালতের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » অসহায় গরিবদের বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা দেয়ার নির্দেশ আদালতের
৪৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অসহায় গরিবদের বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা দেয়ার নির্দেশ আদালতের

পক্ষকাল সংবাদ-

দেশে ডেঙ্গু আক্রান্ত অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের বিনামূল্যে চিকিৎসা দিতে সরকারি হাসপাতালসহ সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

পাশাপাশি আগামী ২০ আগস্টের মধ্যে নির্দেশ মোতাবেক কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালককে প্রতিবেদন আকারে তা আদালতকে জানাতে হবে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী জাহিদ ইকবাল। সঙ্গে ছিলেন আইনজীবী মো. লুৎফর রহমান (রাসেল), ব্যারিস্টার অনিক আর হক, ব্যারিস্টার রেজ এমডি সাদেকীন প্রমুখ।

শুনানিকালে আদালত শঙ্কা প্রকাশ করে বলেন, আগামীতে কোনও সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় ব্যক্তিরা ডেঙ্গুতে আক্রান্ত হলে যেন আর্থিক অনটনের কারণে চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত না হয়।

এর আগে গতকাল বুধবার (৩১ জুলাই) ‘ডেঙ্গু আক্রান্ত পথশিশুটিকে ভর্তি নেয়নি সোহরাওয়ার্দী হাসপাতাল’ শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয়, ৭ বছরের এক পথশিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে যায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করে। পরে শিশুটি হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকে।

এ ঘটনায় প্রকাশিত প্রতিবেদনগুলো সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পথশিশু ও অস্বচ্ছলদের বিনামূল্যে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। এতে স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)